শীত বিদায়ের পথে, দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

শীত বিদায়ের পথে, দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – শীতের শেষ লগ্নে রাজ্যে শুরু হয়েছে হালকা বৃষ্টি। আপাতত কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে ভেজা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে চড়ছে পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই বড় পরিবর্তন না হলেও খুব শীঘ্রই তীব্র গরমের প্রবেশ ঘটতে পারে রাজ্যে।
সকালের দিকে দক্ষিণবঙ্গে এখনও হালকা শীতের আমেজ টিকে রয়েছে। চলতি সপ্তাহে সেই আমেজ বজায় থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে সোমবারের পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, সাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি ২ মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতে। এর জেরে আগামী কয়েকদিন তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে বলেই আশঙ্কা আবহাওয়া দপ্তরের।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী তিন দিনে ফের পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কুয়াশার দাপটও থাকতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। রবিবারের পর উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top