শুক্রবারই ভারতীয় দলের কোচ নিয়োগের ইন্টারভিউ

শুক্রবারই ভারতীয় দলের কোচ নিয়োগের ইন্টারভিউ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভারতীয় দলের কোচ নিয়োগে জোর তৎপরতা বিসিসিআইয়ের। আগামী শুক্রবারই কোচের পদের জন্য ইন্টারভিউ নেবে কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট উপদেষ্টা কমিটি। প্রাথমিকভাবে ভারতীয় দলের কোচের পদের জন্য মোট ২ হাজার আবেদন পড়েছিল। তাদের মধ্যে ৬ জনকে চূড়ান্ত করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য।

শুক্রবারই তাদের মুম্বইতে ইন্টারভিউ দিতে হবে ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে। সিএসি শুধুমাত্র টিম ইন্ডিয়ার হেড কোচ বাছবে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচ বেছে নেবেন নির্বাচকমণ্ডলীর প্রধান এমএসকে প্রসাদ। বিসিসিআই সূত্রে এমনটাই খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top