
নিউজ ডেস্ক,নয়াদিল্লি : ১১ ও ১২ অক্টোবর চেন্নাইয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দ্বিতীয়বার ঘরোয়া বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনড়ুর সৈকতে মন্দিরশহর মালাপ্পুরামে হবে এই বৈঠক।দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তাঁরা। ভারত সফরের আগে জিনপিং বলেছেন, দিল্লি ও ইসলামাবাদের দ্বিপাক্ষিক চেষ্টায় কাশ্মীর সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।


















