শিকলে বেঁধে, গালিগালাজ করে ঐতিহ্যবাহী শ্মশানকালীর বিসর্জন

শিকলে বেঁধে, গালিগালাজ করে ঐতিহ্যবাহী শ্মশানকালীর বিসর্জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম , ১০ই অক্টোবর :দুবরাজপুরের দাসপাড়ায় কয়েকশো বছর ধরে হয়ে আসছে শ্মশানী কালীর পুজো। এবারও শুরু হয়েছে তার প্রস্তুতি, আর হাতে গোনা কয়েকটা দিন। এরপরই কালীপুজো।

কালী পূজার পর বিসর্জন করা হয় না মাকে। প্রথা মেনে বিসর্জন হয় প্রায় এক বছর পর একাদশীর দিন। এদিন বিসর্জন করা হলো মাকে। বিসর্জন ঘিরে চরম উন্মাদনা দাস পাড়ার সকল বাসিন্দাদের। বিসর্জনের রয়েছে একরাশ নিয়ম, বেদি থেকে মা নাকি নামতেই চান না। আর সে কারণেই মাকে নামানোর জন্য আনা হয় শিকল ও দড়ি। এরপর শিকল, দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয় মাকে। এরপর গালাগালি করা হয়। প্রচন্ড গালাগালি করার পর মা নামেন বেদি থেকে। এরপর দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে।

শ্মশান কালীর পুজো হয় কালীপুজোর দিন। এই পুজো করেন বৈষ্ণব সম্প্রদায়ের লোকজনেরা। বৈষ্ণব সম্প্রদায় ছড়া এই পুজো করেন না অন্য কোন সম্প্রদায়ের মানুষ। বিসর্জনে অবশ্য ভাগ পাই সকল দাস পাড়ার বাসিন্দারা। মাকে বিসর্জন করাবে বলে অপেক্ষা করেন এক বছর ধরে। যারা ভাগ পান বিসর্জনে তারা নিজেদের ধন্য মনে করেন। কারণ মা নাকি খুবই জাগ্রত, নিয়ম ও প্রথা মেনে বিসর্জন হলে খুশি হয় মা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top