
চাঁদমামার দেশে যে শেষমেশ যাওয়া হলো না ! ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে থমকে গেল কাউন্টডাউন। যান্ত্রিক ত্রুটির জন্য স্থগিত হয়ে গেল চন্দ্রযান ২-এর উড়ান। ইসরো সূত্রে খবর, এই রকেটের ক্রায়োজেনিক ইঞ্জিন থেকেই লিক করছিল জ্বালানি। ফলে বাতিল করে দেওয়া হয় উড়ান।
উল্লেখ্য, চন্দ্রযান-২-এর জন্য খরচ হয়েছে মাত্র ১৪ কোটি ডলার। ডিআরডিও-র প্রাক্তন শীর্ষ আধিকারিক রবি গুপ্ত জানিয়েছেন, অতিশয় জটিল মহাকাশ অভিযানে প্রতি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্ষুদ্র জিনিসের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হয়। সেক্ষেত্রে কোনও ত্রুটি ধরা পড়লে অভিযান সাময়িকভাবে বাতিল করাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।ফের কবে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-২, তা এখনও জানায়নি ইসরো।


















