
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৮ ই মে :শেষ দফা লোকসভা নির্বাচনের আগে তৎপর বিধান নগর পুলিশ কমিশনারেট।আজ সকাল থেকে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ তার এলাকায় যে হোটেল বা গেস্ট হাউস আছে তাতে তল্লাশি চালাচ্ছে।এই গেস্ট হাউস এ কারা আছে এবং তারা কি করতে এসেছে এবং তাদের কাগজ পত্র খতিয়ে দেখা হচ্ছে।বিহার বা ঝাড়খন্ড থেকে যারা এসেছে তারা কি করতে এসেছে সেই বিষয়ে খতিয়ে দেখছে।


















