শোরুম থেকে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার ২ কলেজ ছাত্র

শোরুম থেকে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার ২ কলেজ ছাত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,দুর্গাপুর,৯ ই মার্চ :শোরুম থেকে বাইক চুরির অভিযোগে বেসরকারী কলেজ ছাত্র গ্রেপ্তার । দুর্গাপুরের মুচিপাড়া এলাকার একটি বেসরকারী কলেজের দুই ছাত্র গৌরব সিং ( বি টেক , ৩য় বর্ষ ,ইলেক্ট্রনিক্স & কম্যুনিকেশন ) ও পার্থ সিং রাজপুত ( ইকোনমিকস , ৩য় বর্ষ )কে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ । দুই ছাত্র যথাক্রমে বিহারের মজফরপুর ও কাটিহারের বাসিন্দা ।

গত ৪ঠা ফেব্রুয়ারী দুর্গাপুরের ভিরিঙ্গী মোড় সংলগ্ন একটি মোটরবাইক শোরুম থেকে একটি বাইক চুরি যায় । শোরুমের সিসিটিভি ফুটেজে তা ধরা পড়ে । এক ছাত্র বাইরে একটি অন্য বাইক নিয়ে অপেক্ষা করছিল । অপর জন চুরি করা বাইকটি নিয়ে বাইরে আসতে অপেক্ষারত ছাত্র দড়িতে বাইক বেঁধে নিয়ে পালায় । সিসিটিভিতে তা ধরা পড়ে । গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ গতকাল কলেজের সামনে থেকে দুই ছাত্রকে গ্রেপ্তার করে। আজ তাদের আদালতে পেশ করা হয়েছে । তাদের বিরুদ্ধে ৯৬/১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top