শ্বশুরবাড়িতে মাথায় গুলি লেগে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু

শ্বশুরবাড়িতে মাথায় গুলি লেগে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,৮ ই জুলাই :শ্বশুরবাড়িতে মাথায় গুলি লেগে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু, যুবকের পাশ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র।মৃতের নাম সুরঞ্জন মালাকার ওরফে গোবিন্দ, বাড়ি উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে র ছয়ঘড়িয়া গির্জা এলাকায় ৷ ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে বিয়ে হয় গোবিন্দর, বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকত সে, সূত্রের দাবি স্ত্রীর সাথে বেশ কয়েকমাস ধরেই সাংসারিক অশান্তি চলছিল গোবিন্দের ৷ প্রতিদিনের মতো এদিন রাতে ও শ্বশুর বাড়িতে আসে গোবিন্দ, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, হঠাৎ গুলির শব্দ শুনে শ্বশুরবাড়ির লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে, খবর দেয়া হয় পেট্রাপোল থানায় পেট্রাপোল থানার পুলিশ এসে তড়িঘড়ি তাকে নিয়ে আসে বনগাঁ মহকুমা হাসপাতালে, হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, মৃত যুবকের বন্ধু সন্তু দেবনাথ এর দাবি, আমরা চাই পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিক, ঘটনার তদন্ত শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top