
নিউজ ডেস্ক, উত্তর ২৪ পরগণা: দেগঙ্গার শ্বেতপুর গ্ৰামে শ্বশুর বাড়ি তে জামাইয়ের রহস্যমৃত্যু।সমিরের পরিবারের অভিযোগ , সমির বিয়ে করে স্বশুরবাড়ি ঘড় জামাই থাকতো। অভিযোগ সমিরের স্ত্রী,শালি,স্বশুর ও স্বাশুড়ি তাদের ছেলেকে মারধর করে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে কারন সমিরের স্ত্রী চন্দনার সাথে অন্য এক পুরুষের অবৈধ সম্পর্কের জেরে প্রায় তাদের অশান্তি চলতো এবং সমির যে তার বাবা,মায়ের সাথে যোগাযোগ রাখতো সেটা চাইতো না চন্দনা তারজন্য সমিরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে রেখেছিল স্ত্রী চন্দনা। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।যদিও সমিরের স্বশুরবাড়ির লোকজন মেরে ফেলার অভিযোগ অস্বীকার করে পাল্টা সমিরের সাথে অন্য এক মহিলার অবৈধ সম্পর্কের জেরে মৃত্যু বলে দাবি করেছে। ঘটনায় দেগঙ্গার শ্বেতপুর গ্ৰামে চাঞ্চল্য।দেগঙ্গা থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের। তদন্তে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ আটক করেছে স্ত্রী চন্দনাকে।



















