শ্বাসনালীতে বেলুন আটকে গিয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর

শ্বাসনালীতে বেলুন আটকে গিয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ, মামারবাড়ি আসায় কাল হল।ঘুরতে এসে শ্বাসনালীতে বেলুন আটকে গিয়ে মৃত্যু হল ৭ বছরের শিশুর।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানা থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের ৮ ঘেরি এলাকায়।

জানা যায়, গ্রামে পূজা থাকায় মইপিট কোস্টাল থানা কিশোরী মোহন পুর থেকে বাবা নেপাল ও মা অপর্ণা বেরার সঙ্গে মামা শিব শঙ্কর-এর বাঁশের বাড়িতে বেড়াতে আসে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৮ ঘেরি। আজ সকালে মামার বাড়ির কাছে মেলায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গিয়ে বেলুন কেনে। বন্ধু-বান্ধবীরা মিলে বেলুন ফোলাছিল বলে জানা যায়। তখন বেলুনটি ফেটে যায়। সেই ফাটা বেলুন হঠাৎ মুখ দিয়ে ছেলেটির শ্বাসনালিতে ঢুকে যায়। তারপর চিৎকার চেচামেচি করায় স্থানীয় লোকজন ও মামার বাড়ির লোকজন জড়ো হয়ে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। tarখবর দেওয়া হয় ঢোলাহাট থানা পুলিশকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কাকদ্বীপে। হঠাৎ এরূপ মর্মান্তিক ঘটনায় বাড়িতে রয়েছে শোকের ছায়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top