
নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৩ রা জুলাই :শ্রীমদ্ভাগবত গীতার শ্লোকে বেরোবে দুবরাজপুরের রামকৃষ্ণ আশ্রমের ঐতিহাসিক রথ,৬০-এর ঠাকুর শ্রী সত্যানন্দ দে দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে নিজের হাতে রথ টেনে রথের সূচনা করেছিলেন। এই ঐতিহ্যকে বহন করে আজও দুবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ঐতিহ্যমন্ডিত রথ শহর পরিক্রমা করে।
এবার বৃহস্পতিবার অর্থাৎ জুলাই মাসের ৪ তারিখ বৈকাল বেলায় দীর্ঘদিনের সেই ঐতিহ্য বহন করে শহরে বেরোবে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের রথ। রথে উপবিষ্ট থাকবেন শ্রী গোপাল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, ঠাকুর সত্যানন্দ দেব, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি।
ষাটের দশকে দুবরাজপুরের এই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের রথের প্রচলনের মূল উদ্দেশ্য ছিল, ঠাকুরের ভাব ও আদর্শ প্রচার করা এবং সম্প্রীতির বার্তা দেওয়া। এছাড়াও ছিল আশ্রম প্রাঙ্গণে এবং সাধারণ মানুষদের মধ্যে আনন্দের বাতাবরণ সৃষ্টি করা বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।
এবারের রথের বিশেষ প্রস্তুতি হিসাবে জানান, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভাগবত গীতার যে সমস্ত বাণী রয়েছে, সেই বাণীগুলিকে রথের মধ্যে তুলে ধরার চেষ্টা রয়েছে। যাতে করে মানুষ এই বাণীগুলি পড়তে পারে, বাণীগুলির মর্ম উদ্ধার করুক এবং জীবনে সেই বাণীগুলিকে প্রয়োগ করুক। এর ফলে আমাদের বিশ্বাস মানুষের মধ্যে যে অশুভ শক্তি গুলি আছে, সেই অশুভ শক্তিগুলির বিনাশ পাবে।
দুবরাজপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের রথ উৎসবে বহু মানুষের সেবা হয় বলেও জানিয়েছেন তারা।



















