
নিজস্ব সংবাদাতা,পশ্চিম বর্ধমান,৩১ শে জানুয়ারি : ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ ক্রেতা থেকে বিক্রেতা।ঘটনা দুর্গাপুর স্টেশন সংলগ্ন সেন মার্কেট এলাকার। গত কয়েকদিন ধরে এলাকায় দেখা যাচ্ছে এই ষাঁড়টিকে। শুক্রবার সকাল থেকে সেন মার্কেট এলাকায় কয়েকজনকে সিং দিয়ে আঘাত করে ,যাদের মধ্যে একজন পেষায় ডাক্তার ।ডাক্তার ষাঁড়ের গুঁতোয় পেটে ও হাতে চোট পেয়েছে বলে জানিয়েছেন ।ঘটনার কথা জানানো হয়েছে স্থানীয় কাউন্সিলার সিপুল সাহাকে।কাউন্সিলার জানিয়েছেন বনদপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে ।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।



















