
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে সেপ্টেম্বর : নারদা কাণ্ডে সাড়ে তিন বছর পর দুদিন আগে এই প্রথম বার সিবিআইয়ের হাতে ধরা পড়লেন আইপিএস এসএমএইচ মির্জা। তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সেই জিজ্ঞাসাবাদের জেরে তাঁর মুখ থেকে বিজেপি নেতা মুকুল রায়ের নাম বেরিয়ে আসে। আর সেই সূত্র ধরেই রবিবার নেতা মুকুল রায়ের এলগিন রোডের ফ্ল্যাটে সিবিআই সহ মির্জা হানা দেয়। সেখানে নানান প্রশ্নের সম্মুখীন হন মুকুল রায়। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নারদা কান্ডে আমি কোন টাকা নিইনি। ছবিতেও কোথাও দেখা যায়নি যে আমি টাকা নিয়েছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এমনই প্রতিক্রিয়া জানালেন নারদা কান্ডে অন্যতম অভিযুক্ত মুকুল রায়। তিনি আরোও বলেন, যে কেউ অভিযোগ করতেই পারে। অভিযোগের তো প্রমাণ এবং সারবত্তা দিতে হবে। সব ধরনের তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলেও এদিন জানিয়ে দেন মুকুলবাবু।


















