
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১০ এপ্রিল, করোনা আক্রান্তদের সুরক্ষার জন্য বিভিন্ন এলাকায় কোয়ারান্টাইন সেন্টার তৈরী করা হচ্ছে।এরপর উঠে এসেছে নানান অভিযোগ।বহু জায়গায় বাসিন্দারা করোনা সংক্রমণের ভয়ে সেন্টার করতে বাধা দেয়। ঠিক সেই একই ছবি ফুটে উঠল হলদিয়ার ব্রজলালচক এলাকায়।
কোয়ারান্টাইন সেন্টার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ালো হলদিয়ার ব্রজলালচক এলাকায়। ব্রজলালচকে ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের নতুন ভবনে কোয়ারান্টাইন সেন্টার করার বিষয়ে উদ্যোগ নেয় প্রশাসন। সেই মত আজকে সেখানে প্রশাসনের তরফে লোকজন গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এমনকি পুলিশকে ঘিরেও চলছে বিক্ষোভ।প্রশাসন তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।



















