সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হল বনগাঁর স্টেট ব্যাঙ্ক, ভোগান্তির শিকার গ্রাহকরা

সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হল বনগাঁর স্টেট ব্যাঙ্ক, ভোগান্তির শিকার গ্রাহকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১১ মে, উত্তর ২৪ পরগনার বনগাঁতে ২১ দিনের জন্য বন্ধ হয়েছে বাজার ঘাট। সাধারণ মানুষের বাইরে বেরোনোর উপরের জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে ব্যাঙ্কে টাকা তুলতে ভিড় জমাচ্ছে গ্রাহকরা। সেই কারণে কন্টেইনমেন্ট জোনে থাকা ব্যাঙ্কগুলোর গ্রাহক পরিষেবা বন্ধ করা হল।

হঠাৎ করে ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা বন্ধ হওয়ার ফলে ভোগান্তির শিকার গ্রাহকরা। কোনও গ্রাহককে মেয়ের অপারেশনের জন্য টাকা তুলতে এসেও ফিরতে হয়েছে। খাদ্যসামগ্রী কেনার জন্য পেনশনের টাকা তুলতে এসে ফিরতে হয়েছে অনেককে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো কথা না বললেও জানিয়েছেন, মহাকুমা প্রশাসনের নির্দেশেই গ্রাহক পরিষেবা বন্ধ করা হয়েছে। যদিও এবিষয়ে মহাকুমা প্রশাসন পুরোপুলি চুপ।এই ঘটনা ব্যাঙ্কের সামনে বেশ উত্তেজনার সৃষ্টি হয় গ্রাহকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top