সংস্কৃতির পীঠস্থান কলকাতা বা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের আঁতুড়ঘর বানাতে দেওয়া যাবে না, বার্তা রাজ্যপালের

সংস্কৃতির পীঠস্থান কলকাতা বা পশ্চিমবঙ্গকে সন্ত্রাসের আঁতুড়ঘর বানাতে দেওয়া যাবে না, বার্তা রাজ্যপালের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৯ ফেব্রুয়ারি, রাজ্যে বিস্ফোরকের খোলাখুলি বেচাকেনা চললে নির্বাচন কি করে শান্তিপূর্ণ ভাবে হবে? প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর। পুরভোটের দামামা বাজার আগেই আবার রাজ্যে হিংসার বাতাবরণ আছে জানিয়ে নতুন ভাবে নিজের পুরানো তত্বকে আবার সামনে আনলেন রাজ্যপাল।

রবিবার উত্তর চব্বিশ পরগণায় এসে রাজ্যপাল জগদীপ ধনকর বিস্ফোরণ প্রসঙ্গের মাধ্যমেই আবার বিস্ফোরণ ঘটালেন। এদিন সকালে গঙ্গানগরে এসেই বলেছিলেন রাজ্যপাল হিসেবে সীমার মধ্যে থেকেই কাজ করতে চান। তিনি এক্তিয়ার বহির্ভূত কোনোদিকে না যাওয়ার কথা বলে, লক্ষণরেখা না অতিক্রম করার কথা জানিয়ে, রাজ্য ও রাজ্যপালের ওতপ্রোত যোগাযোগের কথা বলেই একটু ঘুরিয়ে আক্রমণ শানালেন রাজ্যপাল। আবেগের সঙ্গে আক্রমণের মিশেল ঘটিয়ে সুললিত ভাষায় জানালেন,সংস্কৃতির পীঠস্থান কলকাতা ও পশ্চিমবঙ্গকে কে আমরা সন্ত্রাসের আড্ডা বানাতে পারি না। বিস্ফোরণ হলে ক্ষয়ক্ষতি হয় যা তাঁর মনপীড়ার কারণ ঘটায় জানিয়ে তিনি বলেন বিস্ফোরণ যখন বোঝায় দেশের এই প্রান্তে বিস্ফোরকের খোলাখুলি ব্যবসা চলছে তখন কিভাবে অহিংস ভাবে নির্বাচন হবে?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top