
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১০ই জুন :সচিবদের নিয়ে পর্যালোচনা বৈঠকের পর আজ সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নীতি আয়োগের কোনও ক্ষমতা নেই । তাই নীতি আয়োগের বৈঠকে গিয়ে কোনও লাভ নেই । তিন মাস ভোটের জন্য কাজ অনেকটা পিছিয়ে গেছে । GST আদায় বেড়েছে ২৬ শতাংশ । প্রায় ২ লাখ ৭৪ হাজার কোটি টাকার লোন শোধ করতে হয়েছে । এবছরও ৫৬ হাজার কোটির লোন শোধ করতে হবে ।”এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কমিশন এখনও কাজ শেষ করতে পারেনি। তাই সরকারও কিছু করতে পারছে না। কমিশন রিপোর্ট জমা দেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে।” এনিয়ে তিনি কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে ডেকে কথা বলবেন বলেও জানিয়েছেন এদিন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সরকার অনেক কিছু সুবিধাই বিনা পয়সায় দিচ্ছে। খাদ্যসাথী, কন্যাশ্রী, সমব্যথী সব করছে। সরকারের টাকা থাকলে তবে তো দেবে। বিনা পয়সায় সব দিলে সরকারের তো টাকা দরকার।রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তিন চারটে জেলায় কিছু ওসি আর কিছু সাব ইনস্পেক্টর স্তরের পুলিশ রাজনৈতিক গুন্ডামিতে মদত দিচ্ছেন। আমরা পুরোটা দেখছি কোথায় কী হচ্ছে।”মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন বলেও মনে করছে রাজনৈতিক মহালের একাংশ।



















