
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা, ৪ঠা আগস্ট : সততার অন্যতম নজির গড়লেন এক অটো চালক। সফর করার সময় অটোর মধ্যে ফেলে যাওয়া এক যাত্রীর ব্যাগ নিজের ফিরিয়ে দিলেন আসমত সাফুই নামের ঐ অটো চালক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানা এলাকায়। ব্যাগ ফিরে পেয়ে অটো চালককে ধন্যবাদ জানিয়েছেন অনিমেষ সাফুই নামে ঐ যাত্রী। পুলিশ সূত্রে খবর ব্যাগের মধ্যে কয়েক হাজার টাকা ও রূপার গহনা ছিল। রবিবার সকালে স্ত্রীকে চিকিৎসা করিয়ে অটোয় করে বাড়ি ফেরার পথে অটোতে ভুল করে ব্যাগটি ফেলে যান অনিমেষ বাবু। সব যাত্রী নামিয়ে অটো চালক দেখেন তার অটোর সীটে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগের মধ্যে থাকা কাগজপত্রে থাকা ফোন নম্বরে যোগাযোগ করেও আসমতের কোন খোঁজ না মেলায় ব্যাগটি বাসন্তী থানায় জমা দেন ঐ অটো চালক। পরে অবশ্য নিজের ব্যাগের খোঁজ করতে করতে বাসন্তী থানায় এসে ব্যাগ ফেরত পান ঐ ব্যক্তি। অটো চালকের সততায় খুশি তিনি।




















