
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা ,১৫ই জুন :উত্তর ২৪ পরগনা সন্দেশখালির ঘটনায় সাত দিনের মাথায় গ্রেপ্তার হলো চারজন। নেজাট-এর মেছো ভেরির চালা ঘর থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে ন্যাজাট থানার পুলিশ। ধৃতদের নাম – আখের আলী, জাবেদ আলী, মইজুদ্দিন মোল্লা, মইনুদ্দিন আলী। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 302, 436, 25 / 27, 34 ধারায় খুন, খুনের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগ, বেআইনি অস্ত্র মজুদ সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার জামাই ষষ্ঠীর দিন পদকের ছেলে কে কেন্দ্র করে সংঘর্ষ বাধে তৃণমূল ও বিজেপির ঘটনায় নিহত হন এক তৃণমূল কর্মী ও 3 বিজেপি কর্মী।ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজত নির্দেশ বসিরহাট মহকুমা আদালত**।



















