
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ১০ই জুন : সন্দেশ খালির তৃণমূলের হাতে বিজেপি কর্মী হত্যার প্রতিবাদ জানিয়ে সোমবার পথে নামেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক নেতৃত্ব। এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয় সগঠনের তরফে।এদিন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির ভেনাস মোড় থেকে এক মিছিল করা হয়। মিছিলটি ভেনাস মোড় থেকে শুরু করে সেভক মোড় হয়ে পুনরায় ভেনাস মোড়ে এসে শেষ হয়।বিজেপির এই প্রতিবাদ মিছিল থেকে রাজ্যসরকার ও তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।



















