
সনৎ জয়সূর্য মৃত? এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমনই মর্মান্তিক খবর। যা নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো হুলুস্থুল পড়ে যায়। কিন্তু পরে জানা যায় এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কোনও সরকারি সূত্র বা সংবাদমাধ্যমে জয়সূর্যর মৃত্যুর খবর প্রকাশিত হয়নি। এবার এই বিষয়টি নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।


















