সপ্তম দফার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কে স্বাগত জানালো বিজেপি

সপ্তম দফার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কে স্বাগত জানালো বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৯ শে মে :প্রথম ছয় দফা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেও সপ্তম দফার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কে স্বাগত জানালো বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাতেও এদিন সন্তোষ প্রকাশ করেন বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার। তবে সপ্তম দফায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বেশকিছু বুথের তৃণমূল কংগ্রেস জোর করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বলে তার অভিযোগ। নির্বাচন কমিশনের দপ্তরে এসে এমনই অভিযোগ করে গেলেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপির অভিযোগ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে বোমা ছুড়েছে তৃণমূল কংগ্রেস। এটা দেশের কাছে লজ্জার। যে দল ভোটের সময় বোমাবাজি করে সেই দলের সাংবিধানিক স্বীকৃতি বাতিল করে দেয়া উচিত বলে তারা মনে করেন। তাই এই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। কমিশন এরপর কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top