সপ্তম দফার নির্বাচন শান্তি পূর্ন হয়েছে জানালো কমিশন

সপ্তম দফার নির্বাচন শান্তি পূর্ন হয়েছে জানালো কমিশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৬, এপ্রিল ২০২১ কোলকাতা: সপ্তম দফার নির্বাচন শান্তি পূর্ন জানালো কমিশন। আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এ কথা জানান। বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার পাঁচ জেলায় ৭৫.০৫ শতাংশ।

এই দফায় বিশেষ কোন হিংসার ঘটনা নেই বলে জানিয়েছে কমিশন। হিংসা ছড়ানোর আশঙ্কায় আগে থেকেই ৭৪২ জন কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১৪৪ ধারা ভঙ্গের জন্য ১১ জন ও অন্যান্য নির্দিষ্ট কেসের ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করা হয়।অন্যদিকে এডিজি আইন শৃংখলা জগমোহন জানান মালদা ও মুর্শিদাবাদের মত জায়গাতেও কোন হিংসার ঘটনা নেই। কলকাতা থেকে ৩৫ ও মুর্শিদাবাদ থেকে ২২ টি বোমা উদ্ধার করা হয়েছে।আগামীকাল বৈঠক রয়েছে এছাড়াও তিনি বলেছেন হাইকোর্টের নির্দেশ মতন কোভিড প্রটোকল মেনে স্যানিটেশন ও সামাজিক দূরত্ব রেখে সমস্ত ব‍্যবস্থা করা হবে।আগামী ২মে ৭০৫ টি গণনা কেন্দ্র রয়েছে। এবং ষাট টি কাউন্টিং হল করা হয়েছে। প্রতিটি হলে আগের থেকে অনেকটাই কাউন্টিং হল বাড়ানো হয়েছে। সেখানে সামাজিক দূরত্ব রেখেই প্রত্যেক আধিকারিকদের থাকতে বলা হবে। কোভিড প্রটোকল যেন বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন…চিকিৎসা না পেয়ে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল লেকটাউন শ্রীপল্লীতে 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top