সপ্তাহে দু’দিন বাজারে যেতে পারবেন ক্রেতারা, বাজার করতে গেলে এবার দেখাতে হবে ছাড়পত্র কার্ড

সপ্তাহে দু’দিন বাজারে যেতে পারবেন ক্রেতারা, বাজার করতে গেলে এবার দেখাতে হবে ছাড়পত্র কার্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৩ এপ্রিল, এক অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধে নেমেছে গোটা বিশ্ব।ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে করোনাকে মহামারি বলে ঘোষণা করেছেন।দিন দিন মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।বর্তমানে করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব তথা আমাদের ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মানুষ,করোনা সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করতে সরকারি নির্দেশ মত চলছে লকডাউন।কিন্তু লকডাউন থাকলেও খোলা রয়েছে বিশেষ কিছু জরুরী পরিষেবা। খোলা রয়েছে সব্জী বাজার, আর এখানেই ভাঙছে লকডাউন এর নিয়ম নীতি।

ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশ, তাই গোবরডাঙ্গা পৌর এলাকার প্রায় আঠেরো হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল একটি বিশেষ কার্ড, যে কার্ডে উল্লেখ রয়েছে সপ্তাহে দুদিনের বেশি বাজারে যাওয়া যাবে না।এমনকি ওই কার্ডে যার ছবি থাকবে একমাত্র তিনিই বাজারে যেতে পারবেন, এছাড়াও যে দু’দিন বাজারে যেতে পারবেন সেই নির্দিষ্ট দুদিন উল্লেখ আছে এই কার্ডে।তবে উল্লেখিত দুদিন বাদেও, অন্য কোনদিন যদি কারোও বিশেষ প্রয়োজনের জন্য বাইরে বেরোতে হয় তার জন্য কার্ডে দেওয়া ফোন নাম্বারে পৌর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তিনটি আলাদা আলাদা রং বিশিষ্ট ছাড়পত্র কার্ড করা হয়েছে দুদিন করে পুরো এলাকার মানুষজন ছয় দিন বাজার করার সুযোগ পাবেন রবিবার গোবরডাঙ্গার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।নিয়ম ভঙ্গ করলেই প্রশাসন কড়া ভূমিকা পালন করবেন বলেও সতর্ক করে দিয়েছেন পৌর আধিকারিকরা।এদিন বাড়ি বাড়ি কার্ড দিতে বেড়িয়ে গোবরডাঙ্গা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দত্ত জানিয়েছেন, প্রশাসন ও বাজার কমিটির সাথে আলোচনা করেই গোবরডাঙ্গা পৌর এলাকায় করোনা ভাইরাস যাতে থাবা না বসাতে পারে তাই এই কার্ডের ব্যাবস্থা করা হয়েছে। গোবরডাঙ্গা পুরসভার অভিনব উদ্যোগে খুশি এলাকার সাধারণ সচেতন প্রেমী মানুষ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top