সবংয়ে বিস্ফোরনে উড়ে গেল তৃণমূল নেতার পোলট্রি ফার্ম 

সবংয়ে বিস্ফোরনে উড়ে গেল তৃণমূল নেতার পোলট্রি ফার্ম 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ এপ্রিল ২০২১ পশ্চিম মেদিনীপুর,সবং: শুক্রবার দুপুর নাগাদ বোমা বিস্ফোরণ হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সবং মোহাড় পূর্ব গ্রামের তৃণমূল সমর্থক মদন মন্ডলের উড়ে গেলো পোলট্রি ফার্ম । যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

স্থানীয়দের দাবী দুপুরে হঠাৎ করেই বিশাল আওয়াজ হয় ও পরে পোলট্রি ফার্মটি উড়ে যায়। চারিদিকে ছড়িয়ে পরে ধোঁওয়া। তবে এই ঘটনায় যদিও কোনো হতাহতের খবর নেই। পরে ঘটনাস্থলে হাজির হয় সবং থানার পুলিশ । পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা। যদিও বিজেপির অভিযোগ ভোট পরবর্তী পরিস্থিতিতে তৃণমূল সন্ত্রাস চালাবে বলে গোপনে বোম বাঁধার কাজ চালাচ্ছিল। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কেউ বা কারা ওই পোলট্রি ফার্মে বোম রেখে ফাটিয়ে দিয়ে আতঙ্ক তৈরী করার চেস্টা করছে। সব মিলিয়ে শুক্রবার সবংয়ে তৃণমূল নেতার পোলট্রি ফার্মে বিস্ফোরনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন….অশান্তির জেরে স্ত্রীকে খুন করে বস্তাবন্দি স্বামীর,ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top