নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ জানুয়ারি, এই শীতের মরশুমে ভিন্ন রকমের সবজি খেতে অনেকেই ভালোবাসেন। এমনকি শীতে সবজি বাজার করতেও পছন্দ করেন অনেকে। কিন্তু এবছর সবজি বাজার করা খানিকটা চাপের হয়ে গেছে সাধারণের কাছে। কারণ যে সবজিতেই হাত দিচ্ছেন ক্রেতারা, সেই সবজিরই দামের ছ্যাঁকা খেতে হচ্ছে তাঁদের।
শুধু কি সবজি, মূল্যবৃদ্ধির রেশে নাম লিখিয়েছে আলু,পেঁয়াজ, মাছ প্রত্যেকেই। অবশ্য এদের মধ্যে এখনোও প্রথম স্থান দখল করে রেখেছে পেঁয়াজ।খোলা বাজারে পেঁয়াজের দর চলছে প্রতি কেজি ১২০ টাকা দরে।একই সঙ্গে পাল্লা দিচ্ছে আলুর দামও। খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৭ টাকা প্রতি কিলো দরে। এবং নতুন আলু ৪০ টাকা প্রতি কিলো দরে। তবে সবজি বিক্রেতাদের অনুমান, আগামী সাত দিনের মধ্যে কমবে আলুর দাম।সেই দিনের আশাতেই এখন সাধারণ মানুষ।



















