সবজির মূল্যবৃদ্ধির আটকাতে আজ সল্টলেকে টাস্ক ফোর্স

সবজির মূল্যবৃদ্ধির আটকাতে আজ সল্টলেকে টাস্ক ফোর্স

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৬ নভেম্বর, সবজির মূল্য আকাশছোঁয়া। কাঁচা সবজির মূল্যবৃদ্ধির আটকাতে আজ সল্টলেকে সিএ ও সিকে সহ বিভিন্ন বাজারে হানা দিল রাজ্য সরকারের টাস্ক ফোর্স।

কিছুদিন ধরেই সল্টলেক এর বিভিন্ন বাজারে সবজির মূল্য বৃদ্ধির অভিযোগ উঠছিল। সল্টলেক অভিজাত এলাকা হওয়ায় ব্যবসায়ীরা বাজারমূল্য থেকে অনেক বেশি মূল্যে বিক্রি করছে। বাজারে এলে দেখা যায় সল্টলেক সিএ ও সিকে বাজারের ব্যবসায়ীরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। অন্যান্য সবজির মূল্যও অত্যাধিক বেশি। টাস্ক ফোর্সের অফিসাররা ব্যবসায়ীদের কাছে জানতে চান, সবজি কোথা থেকে আনা হচ্ছে এবং কত টাকা বেশি নিয়ে বিক্রেতারা বিক্রি করছে। অত্যাধিক মূল্য আটকাতে পুলিশকে নজরদারির করতে বলা হয়।

বিক্রেতাদের অভিযোগ সল্টলেকের বিভিন্ন জায়গায় অস্থায়ী সবজির দোকান হওয়ার কারণে স্থায়ী ব্যবসায়ীরা ব্যবসায় মার খাচ্ছেন সেই কারণে বাজার মূল্যের থেকে বেশি দরে বিক্রি করতে হচ্ছে। এ ব্যাপারে বিধান নগর পৌর নিগমের বহুবার অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top