সম্পত্তির লোভে মা এবং ভাইকে খুনের চেষ্টার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে

সম্পত্তির লোভে মা এবং ভাইকে খুনের চেষ্টার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২৬ শে সেপ্টেম্বরঃ সম্পত্তির লোভে মা এবং ভাইকে লোহার রড দিয়ে মাথা ফাঁটিয়ে দেবার অভিযোগ গুনধর ছেলের বিরুদ্ধে।গ্রেপ্তার অভিযুক্ত উদ্ধার লোহার রড। বুধবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাবড়া থানার খারো নিমতলা এলাকায়।আক্রান্তরা হলো সুব্রত মন্ডল ও তার মা সুমিত্রা মন্ডল।জানা গিয়েছে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।অভিযোগ এদিন বিকেলে ভাই সুব্রত মন্ডল নিজের ঘরে খাবার খাচ্ছিলেন,পেছন দিক থেকে আচমকাই একটি লোহার রড দিয়ে দাদা শংকর মন্ডল বেশ কয়েকবার মাথায় আঘাত করে ভাই সুব্রতর উপর।চিৎকার শুনে তাকে বাঁচাতে এলে মারধর করা হয় তার মা সুমিত্রা মন্ডলকেও।প্রতিবেশীরা তরিঘরি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।সুব্রত মন্ডলের মাথায় ২৮ টি শেলাই দেওয়া হয় এবং মা সুমিত্রা মন্ডলের মাথায় ৮ টি শেলাই দেওয়া হয়।বর্তমানে দুজনেই হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন।আক্রান্তদের তরফে ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনা তদন্তে নেমে পুলিশ বুধবার রাতেই ঘটনাস্থল থেকে লোহর রড উদ্ধার করে।অভিযুক্ত শঙ্কর মন্ডলকেও গ্রেপ্তার করেছেন হাবড়া থানার পুলিশ।ধৃতকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top