
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৮ ই জুলাই :বাবা মা কে মারধর গালিগালাজ ও ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার যে অত্যাচার করছে ছেলে, মাত্র ২৯ শতক সম্পতির লিখে না দেওয়ার জন্য যে অত্যাচার তাই ছেলের বিরুদ্ধে অবশেষে বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয় বৃদ্ধ দম্পতি বাড়ি থেকে তাড়িয়ে গ্রেপ্তার হল
গুনধর ছেলে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার কৃপারাম পুর মণ্ডল পাড়ায়
তাকে বিষ্ণুপুর থানার পুলিশ বৃদ্ধ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ছেলে সুব্রতো মণ্ডল কে গ্রেপ্তার করেছে। ছেলের বিরুদ্ধে
বৃদ্ধ বাবা ও মার ওপর মারধোর অকথ্য ভাষায় গালিগালাজ ও ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়, নির্যাতন এবং তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়ার
অভিযোগে মামলা শুরু করেছে পুলিশ। বিষ্ণুপুরের কৃপারামপুরের মণ্ডল পাড়ার ঘটনা। এই
ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃদ্ধ স্বাস্ত্রীক কে
আবার তাঁদের বাড়িতে পৌঁছে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,
কৃপারামপুরের বাসিন্দা বেদানা মণ্ডল (৬৩) এবং তাঁর স্বামী শিশির মণ্ডল (৭০)।
গত শুক্রবার বিষ্ণুপুর থানায় আসেন। ওই বৃদ্ধ দম্পতি অভিযোগ করেন তাঁদের
ছেলে সুব্রত মণ্ডল তাঁদের ওপর অত্যাচার করছেন। শুধু অত্যাচার করাই নয়,
তাঁদের বাড়ি থেকে বের করেও দিয়েছে গুনধর ছেলে। সম্পত্তি লিখে নেওয়ার জন্য মারধর অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ
তাঁদের ওপর এই অত্যাচার চালাচ্ছে তাঁদেরই ছেলে সুব্রত মণ্ডল । তাঁরা
বাধ্য হয়ে বাড়ি ছেড়ে সরশুনা এলাকায় বিবাহিত মেয়ের বাড়িতে আশ্রয়
নিয়েছেন। ছেলের অত্যাচারে তাঁরা অতিষ্ট। বৃদ্ধ বাবা ও মার ওপর ছেলের এই
অত্যাচারের কাহীনি শুনে পুলিশ তখনই তাঁদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত
ছেলে সুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পুলিশ — 464/19 u/s — 341/323/325/506/34 Ipc& 25 ধারায়
মামলাও শুরু করে। ওই বৃদ্ধ দম্পতিকে মেয়ের বাড়ি থেকে তাঁদের জিনিষপত্র
নিয়ে আসতে বলে। পুলিশের আশ্বাসে ওই দম্পতি জিনিষপত্র নিয়ে আসলে
তাঁদের সঙ্গে বাড়িতে পৌঁছে দেয়। ওই দম্পতির ওপর যেন আর কোন
অত্যাচার না হয় সে বিষয়ে পরিবারের লোকজনকে সতর্ক করে দেয়।অভিযুক্ত
গুনধর ছেলেকে আলিপুর আদালতে পাঠান হয়েছে । এখন বৃদ্ধ স্বাস্ত্রীকের দিন কাটছে লোকের বেতের কাজ করে দিয়ে , বেদানা মণ্ডল নিজের হাতে বেতের কাজ করে ১০০ টি তৈরি করলে পাবেন ৫০ টাকা, উনি দুই দিনে ২৫ টা তৈরি করেন, এই ভাবে দুই জনার পেট চলে কোন ক্রমে ।। বৃদ্ধ স্বাস্ত্রীকের দিন কাটছে চোখের জলে, দুই চোখ দিয়ে অঝোর নয়নে জল পড়ছে ।
সম্পত্তি না লিখে দেওয়ায় বাবা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেবার অভিযোগ


















