সরকারি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ডাকবিভাগের এক অস্থায়ী কর্মী

সরকারি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ডাকবিভাগের এক অস্থায়ী কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,২০ শে আগস্ট : সরকারি টাকা তছরুপের অভিযোগে নবদ্বীপ থানার পুলিশ গ্রেফতার করল ডাকবিভাগের এক অস্থায়ী কর্মীকে। ধৃতের নাম দীপঙ্কর বিশ্বাস ওরফে দিপু।বাড়ি নবদ্বীপ প্রাচীনমায়াপুর ২ নম্বর মালোপাড়ায়। ধৃতকে আজ পুলিশ হেফাজত চেয়ে নবদ্বীপ আদালতে তোলা হয়।

জানাগেছে ওই যুবক নবদ্বীপ মুখ্য ডাকঘরে পি,এল,আই বিভাগে দৈনিক মজুরি ভিত্তিতে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করত। সেই সুবাদে অসাধু উপায়ে প্রায় ২০ লক্ষ সরকারি টাকা তছরুপ করে। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top