সরকারি বিধিনিষেধ মেনে অবশেষে শুটিং শুরু হয়েছে টলিউডে

সরকারি বিধিনিষেধ মেনে অবশেষে শুটিং শুরু হয়েছে টলিউডে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কোলকাতা: সরকারি বিধিনিষেধ মেনে অবশেষে শুটিং শুরু হয়েছে টলিউডে । বিভিন্ন ফ্লোরে এখন জোরকদমে চলছে ধারাবাহিকের শুটিং । কলটাইম পেয়ে সেখানে হাজির হয়েছেন কলাকুশলীরা ।এক কলাকুশলী বলেন আমি শুটিংয়ে এসেছি । স্ক্রিপ্ট পড়ছি । এখনও পর্যন্ত সব নিয়মকানুন মেনে শুটিং হচ্ছে । হ্যান্ড স্যানিটাইজ়ার, হ্যান্ড ওয়াশ সব দেওয়া হয়েছে । সবাই সামাজিক দূরত্ব মেনে কাজ করছে । এটা খুব ভালো ব্যাপার, যে আমরা কাজে ফিরে এসেছি । এবার বেশি সতর্কতা মেনে চলতে হবে । এটাই একমাত্র অস্ত্র । আত্মার তো কোনও দূরত্ব থাকে না । সেই টানটাই আমাদের কাজে ফিরিয়ে এনেছে । আমরা অপেক্ষায় আছি, সব আগের অবস্থায় কবে ফিরে আসবে তার জন্য । ফ্লোরে যাঁরা শট দিচ্ছে, তাঁরা ছাড়া আর কেউ সেখানে যেতে পারছেন না ।”১৫ জুন থেকে ধারাবাহিকের নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা । একথা জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল এবং প্রযোজকরা । তাই সরকারের বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ শুরু হয়েছে টলিউডে । এই পরিস্থিতিতে বদলেছে ধারাবাহিকের চিত্রনাট্যও । তবে এতদিন পর শুটিংয়ে ফিরে খুশি কলাকুশলীরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top