
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর, সবংয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাওয়ার না দেওয়ার অভিযোগ অভিভাবকদের। কিছু বললে দিদিমনির সাফাই, ‘চাল নেই’। ঘটনাটি ৫নং সারতা গ্রাম পঞ্চায়েতের আদাসিমলা ২নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাত দিন ধরে শিশুদের খাবার দেওয়া হচ্ছে না।দারিদ্রের টানে খাবার জোটে না পরিবারে। তবে স্কুলে বাচ্ছার খাবার মিলছে তাতেই খুশি অভিভাবকরা।কিন্তু কিছুদিন যাবত ভাত মিলছে না স্কুলেও। স্কুলের দিদিমনিদের কাছে কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘চাল না থাকার কারণে আমরা কি করব তাই আমরা খাবার দিতে পারছিনা’। তবে সরকারের পাঠানো খাবার কথায় গেল! প্রশ্ন সকলেরই। অভিভাবকদের অভিযোগ প্রায় সাত দিন ধরে শিশুদের খাবার দেওয়া হচ্ছে না। দিদিমণিকে জানালে দিদিমনির সাফাই, ‘চাল না থাকার কারণে আমরা খাওয়ার দিতে পাচ্ছিনা’।তাঁরা বলেন সরকারকে তাঁরা জানিয়েছেন, চাল এলে খাওয়ার দেওয়া হবে। তাই এখন ডিম কলা দিয়ে চালাতে হবে।ঘটনাটি নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। তবে কি সত্যি খাবার আসেনি সরকার থেকে নাকি খাবার অন্যত্র সরানো হয়েছে! প্রশ্ন অভিভাবকদের।



















