
দিল্লি : জোরকদমে চলছে ছবির প্রচার। মু্ক্তির আর বেশিদিন বাকি নেই। হাতে মাত্র ১ সপ্তাহ। ঈদেই মুক্তি পাবে ‘ভারত’। তাঁর আগেই সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবি ফের বিতর্কে জড়াল। আপত্তি উঠেছে ছবির নাম নিয়ে। ‘ভারত’ নামটিতে আঘাতপ্রাপ্ত হতে পারে দেশপ্রেমীদের আবেগ, এই অভিযোগ তুলেই দিল্লি হাইকোর্টে ইতিমধ্যে দায়ের হয়েছে ‘ভারত’ নির্মাতাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা। দাবি উঠেছে অবিলম্বে ছবির নাম পরিবর্তন করার।



















