নিজস্ব সংবাদদাতা,কান্দি,৫ইজানুয়ারি : কান্দি মহকুমা শাসক ও কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে সহায়ক মূল্যে ধান কেনার ক্ষেত্রে ফরেবাজ চক্র রুখতে উদ্যোগ গ্রহন করা হল। আজ কান্দি কিষান মান্ডিতে কান্দি মহকুমা শাসক অভিক কুমার দাস, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌরব চ্যাটার্জির উপস্থিতিতে চাষিদের কাছ থেকে সহায়ক মুল্যে ধান কেনা হয় এবং সঙ্গে সঙ্গে চাষিদের হাতে চেক তুলে দেওয়া হয়। যার ফলে ফরেবাজ রা আর চাষিদেরকে ভুল পথে চালনা করে কম দামে ধান কিনতে সক্ষম হবে না। এই উদ্যোগে খুশি সাধারণ চাষিরা। এই প্রথম চাষিরা ধান বিক্রির সাথে সাথে চেক পাচ্ছে যাতে চাষিদের আর টাকার জন্য হয়রানি স্বীকার হতে হচ্ছে না।




















