
হাওড়া : হাওড়ার সাঁতরাগাছিতে ফুট ওভারব্রিজের কাজের জন্য আজ রবিবার দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-টাটানগর, হাওড়া-পুরি, হাওড়া- চেন্নাই সহ ২০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। গীতাঞ্জলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, মুম্বাই মেল সহ ১১টি ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে ছাড়বে। বেলা সওয়স ১১টা থেকে রাত সওয়া ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। কয়েকটি ট্রেনকে আন্দুল দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হাওড়ামুখী ১৭টি লোকাল ট্রেন আন্দুল পর্যন্ত চলাচল করবে। এবং আন্দুল থেকে ১১টি লোকাল ট্রেন ছাড়বে*।
*আজ রবিবার প্রায় ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখবে দক্ষিণ পূর্ব রেল। আপ ও ডাউন মিলে মোট ২০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ১১টি দূরপাল্লার ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়ামুখী ১৭টি লোকাল ট্রেন আন্দুল এসে থামবে। আন্দুল থেকে ১১টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছাড়বে। উল্লেখ্য, গত ২২ অক্টোবর সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভারব্রিজে একসঙ্গে তিনটি ট্রেনের যাত্রীরা এসে পড়লে বিপত্তি ঘটে। পদপিষ্ট হয়ে দু’জন মারা যান। আহত হন আরও প্রায় ১৪ জন। এরপরই ১৬০ মিটার লম্বা, ১২ মিটার চওড়া ফুটওভার ব্রিজ তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো কাজ শেষ করার কাজে নামে রেল। আজ রবিবার ১ থেকে ৩ নম্বর প্লাটফর্ম পর্যন্ত রেল লাইনের উপরে ওই ব্রিজের অবশিষ্ট ৩১ মিটার অংশে গার্ডার বসানো হবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে ফুটওভার ব্রীজের কাজ শেষ হলে সাঁতরাগাছি স্টেশনে যাত্রীদের পারাপারের সমস্যা মিটে যাবে।



















