সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়াই কোদালের হাতল দিয়ে বাস চালকে মারধর সাইকেল আরোহীর

সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়াই কোদালের হাতল দিয়ে বাস চালকে মারধর সাইকেল আরোহীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,৭ই এপ্রিল : দুর্গাপুরে সাইকেল আরোহীকে ধাক্কা দেওয়াই কোদালের হাতল দিয়ে বাস চালকে মারধর সাইকেল আরোহীর
দুর্গাপুর থানার অন্তর্গত বিজোন এর উইলিয়াম কেরির এলাকায় বিজোন রুটের বাস যাতায়াত করে। আজ সকালে একটি বাসটি স্থানীয় এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। যদিও কোন ক্ষতি হয়নি সাইকেল আরোহীর। সেই সময় ঝামেলা মিটে গেল ও ফের বাসটি যখন ওই রাস্তা হয়ে ফেরার সময় সাইকেল আরোহী রাস্তার ওপর সাইকেল দাঁড় করিয়ে বাসটিকে দাঁড় করায়। এরপর কোদালের হাতল দিয়ে চালকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেয় ও বাস ভাঙচুর করে বলে অভিযোগ বাস চালকের।
এরপরই বেশ কিছু বিজোন রুটের বাস ঘটনাস্থলে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে বাস গুলি প্রচন্ড দ্রুতগতিতে চলাচল করে যার জেরে রাস্তা পারাপার করা ও বাড়ির বাচ্চাদের নিয়ে আশঙ্কায় থাকতে হয়। দুর্ঘটনা ঘটেছে বহুবার। বারবার বলা সত্ত্বেও বাস চালকরা কোন গুরুত্বই দেয় না। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার অন্তর্গত বিজোন ফাঁড়ির পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top