সাগরদীঘিতে ১১টি পিস্তল ও ২০ রাউন্ড গুলি সহ ধৃত এক ব্যক্তি

সাগরদীঘিতে ১১টি পিস্তল ও ২০ রাউন্ড গুলি সহ ধৃত এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,মুর্শিদাবাদ: রবিবার ভোরে মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক আগ্নেয়াস্ত্র সরবরাহকারী। রবিবার জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিক বৈঠকে জানান, রবিবার ভোরে মুর্শিদাবাদ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং সাগরদিঘী থানার পুলিশ যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে ৩৪নং জাতীয় সড়কের উপরে বেলেপকুর এলাকা থেকে একজন কে আটক করে। ধৃতদের কাছ থেকে এগারোটা ৭.৬৫ এম এম আগ্নেয়াস্ত্র ও ২০রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃতের নাম বুলবুল সেখ বাড়ি মালদহ জেলার কালিয়াচক এলাকায় ।
ধৃত বুলবুল সেখ নলহাটি থেকে সাইকেলে করে যাচ্ছিল তখন পুলিশ আটক করে। মটর বাইক ও চার চাকা গাড়ি নাকা চেকিং ফলে সাইকেল নিয়ে যাতায়াত করছে আগ্নেয়াস্ত্র নিয়ে তখন পুলিশ তাকে আটক করে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । ধৃতকে রবিবার আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top