সাতসকালে ভ‍্যান চালিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তৃণমূলের অঞ্চল যুব সভাপতি

সাতসকালে ভ‍্যান চালিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তৃণমূলের অঞ্চল যুব সভাপতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৭ এপ্রিল, লকডাউনের জেরে কাজ হারিয়ে সাধারন মানুষ দিশেহারা। এসকল অসহায় এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর অঞ্চলের হরিপুর মিস্ত্রিপাড়া দক্ষিণ হরিপুর পশ্চিম হরিপুর সহ শালিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে নিজে ভ‍্যান চালিয়ে সকাল সকাল ত্রাণ সামগ্রী নিয়ে হাজির শালিপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মিরাজুল ইসলাম।

এদিন তিনি চাল, আলু, সয়াবিন, সরষের তেল, সাবান, মাস্ক, স‍্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। আদিবাসী দতিল এবং মুসলিমদের মধ্যে এদিন প্রায় একহাজার পরিবারের সদস্যদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি তিনি সকলকে লকডাউন মেনে চলার পরামর্শ দেন এবং প্রয়োজনে আরও মানুষের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেবেন বলে কথা দেন।যতদিন পর্যন্ত লকডাউন চলবে ততদিন পর্যন্ত এভাবেই দুঃস্থ-অসাহয় মানুষের পাশে দাঁড়াবেন বলে কথা দেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top