
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৭ মে, সাত দফা দাবিকে সামনে রেখে দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা বিজেপি নেতৃত্ব। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই।
তিনি জানান, রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে যেভাবে রেশন দুর্নীতি চলছে তাতে রাজ্যের গরীব মানুষ আজ আভূক্ত। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পুর্ণ ভাবে ভেঙে পড়েছে। এমন অবস্থায় রাজ্য প্রশাসনকে বার্তা দিতে আজকের কর্মসূচি। পরে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্বারকলিপি দেয়।


















