সাত মাসের শিশুকে খুন করার অপরাধে গণ ধোলাইতে মৃত্যু হল অভিযুক্ত বাবার

সাত মাসের শিশুকে খুন করার অপরাধে গণ ধোলাইতে মৃত্যু হল অভিযুক্ত বাবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ৯ মে, লকডাউনের মধ্যে মদ খেয়ে নিজের সাত মাসের শিশুকে খুন করল বাবা।জানতে পেরে উতেজিত জনতা ওই ব্যক্তিকে গণ ধোলাই দিলে তার মৃত্যু হাসপাতালে হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা থানা অন্তর্গত বড় নাচিনা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, দিনহাটা বড় নচিনা বাসিন্দা বিকাশ বর্মন কোন কাজ করেন না। মদ খেয়ে মাঝে মধ্যে বাড়িতে অশান্তি করেন।এদিন সকালে মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করেন। স্ত্রী প্রতিবাদ করলে স্ত্রীকে মারধর করেন।সেই সময় তার ছোট শিশু কাঁদতে শুরু করলে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয় আর তুলে আছার মারে।ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাত মাসের ছোট শিশুর।

ঘটনার জানাজানি হতেই বাড়ির সামনে ভিড় হয়। উতেজিত জনতা অভিযুক্ত বাবাকে গণ ধোলাই দেয়।খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান তার মৃত্যু হয়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top