
নিজস্ব সংবাদদাতা,শ্রীরামপুর, ৬ই জুন :সাত সকালেই দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রনক্ষেত্র শ্রীরামপুর।
বাইকের সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে বাইক অারহির মৃত্যুকে কেন্দ্র করো ধুমধমার শ্রীরামপুর নঁওগা মোড়ে গ্যাস গৌডাউন এলাকায়।
আজ সকাল সারে ৬ টা নাগাদ হুগলীর বড়া নিজাম পুরের বাসিন্দা ফরিদ মোল্লা ও বহরমপুরের বাসিন্দা মহসিম শেখ বাইকে করে ব্যারাকপুরে দিদির বাড়ি বাড়ি যাচ্ছিল, নঁওগার এই এলাকায় অাসতেই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে তারা।ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অারেক জনকে গুরুতর অাহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে এই খবর শোনা মাত্রই এলাকা বাসিরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, খবর পেয়ে ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ ও রাফ অাসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



















