
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরে, ১৬ নভেম্বর, শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল ওড়িশাগামী যাত্রীবাহী বাস । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি -বেলদা রাজ্য সড়কের এগরার এক বেসরকারি নাসিংহোমের কাছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ওড়িশা থেকে কাঁথির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ওই নাসিংহোমের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায় বাসটি। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ।তবে হতাহতের কোন খবর নেই বলে পুলিশ সূত্রের খবর।


















