নিজস্ব সংবাদদাতা,মালদা, ৪ ঠা জানুয়ারি :সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদেহটি শিয়ালে খুবলে অনেকটা অংশই খেয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা থানার চর কাদির পুর এলাকায়। মৃতদেহ তুলতে গেলে স্থানীয়রা পুলিশকে বাধা দেয়। ঘটনার প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের।
জানা গিয়েছে মৃত নাম গোপীনাথ মন্ডল (৪২)। বাড়ি ওই এলাকায়। স্থানীয়রা জানায় ওই এলাকায় দিনের পর দিন ঠিক তৈরি করে চলে মদ্যপান। ফলে প্রায়ই বাড়ি এই মদ ব্যবসার সঙ্গে যুক্ত। এই ঘটনায় এলাকায় বহিরাগতদের তান্ডবে মাঝে মাঝে দেখা যায়। কিন্তু বারবার স্থানীয় প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি।গত কাল রাত্রিবেলায় বেশ কয়েকজন ওই এলাকায় মদ্যপান করে। এরপর উন্নয়নের ও বাড়ি ফিরে গেল গোপীনাথ সেখানে পড়েছিল। রাতের অন্ধকারে শিয়াল তার শরীরের একাংশ খুবলে খায়। এর ফলে তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দেয়। এদিন সকালে পুলিশ মৃতদেহ তুলতে গেলে তাদেরকে বাধা দেয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ এলাকার প্রায় বাড়িতেই মদ বিক্রি হয় অথচ পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এদিন এই ব্যবস্থার সুরাহা না হলে গ্রামবাসীরা বাধ্য হয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ শুরু করে।



















