সাদা শাড়িতে দেশি মেজাজে ঋতাভরী, নতুন লুকেই মুগ্ধ নেটদুনিয়া

সাদা শাড়িতে দেশি মেজাজে ঋতাভরী, নতুন লুকেই মুগ্ধ নেটদুনিয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ‘বাংলার ক্রাশ’ বললেই যাঁর নাম প্রথমেই উঠে আসে, তিনি ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁর কোনও পোস্টই যে নজর এড়ায় না, তা বলাই বাহুল্য। অভিনয়ের পাশাপাশি তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইল স্টেটমেন্ট বহু অনুরাগীর নজর কেড়েছে। ওয়েস্টার্ন হোক বা ইন্ডিয়ান—সব লুকেই সমান সাবলীল ঋতাভরী।
সম্প্রতি একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন অভিনেত্রী। সাদা শাড়ি ও কালো ফুলস্লিভ ব্লাউজে, খোলা কোঁকড়ানো চুল, কাজল-ঘেরা চোখ আর কপালে কালো টিপ—এই দেশি সাজেই তিনি ভাগ করে নিলেন কয়েকটি ছবি। সরল অথচ আত্মবিশ্বাসী এই লুক নেটপাড়ায় মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ছবির কম্পোজিশন ও ভঙ্গিমায় ধরা পড়েছে এক অন্যরকম আবহ, যা শীতের দুপুরে নেটদুনিয়ায় আলাদা উষ্ণতা ছড়িয়েছে।
কিছু শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছরে তাঁর ওজন কিছুটা বেড়েছে—এ কথা ঋতাভরী নিজেই খোলাখুলি বলেছেন। তবে তাতে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং এই লুকেই আরও একবার প্রমাণ করলেন, আত্মবিশ্বাসই আসল স্টাইল। ছবির সঙ্গে হিন্দিতে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘वक़्त की क़ैद में ज़िंदगी है मगर, चंद घड़ियाँ यही हैं जो आज़ाद हैं…’। পোস্টটি প্রকাশের পর অল্প সময়েই হাজার হাজার লাইক জমা পড়ে, যা এখনও বাড়ছে।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় ঋতাভরী নিজের জীবনের ছোট ছোট মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। কখনও সাহসী ফটোশ্যুট, কখনও নরম দেশি সাজ—নিজেকে নানাভাবে তুলে ধরতেই স্বচ্ছন্দ তিনি। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু হলেও, পরবর্তী সময়ে মডেলিং ও বড়পর্দায় নিজের জায়গা পোক্ত করেছেন। ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি’, ‘ফাটাফাটি’, ‘বহুরুপ’ সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে। নতুন লুকের এই ঝলক ফের একবার প্রমাণ করল—ঋতাভরী মানেই আলাদা করে নজর কাড়া উপস্থিতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top