সাধ্যের নাগালে থেকে করোনার জীবাণু চিরতরে নির্মূলের সমাধান দিলেন আইআইটি-র এক দল গবেষক

সাধ্যের নাগালে থেকে করোনার জীবাণু চিরতরে নির্মূলের সমাধান দিলেন আইআইটি-র এক দল গবেষক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২৪ এপ্রিল ২০২১: দেশ জর্জরিত করোনা ভাইরাসের প্রকোপে। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মাস্ক, পিপিই, সঠিক জীবাণু মুক্তিকরণ ছাড়া কোনও উপায় নেই। সমাধান জানালো আইআইটি মান্ডির গবেষক অমিত জায়সওয়ালের নেতৃত্বে সৌনক রায়, প্রবীণ কুমার এবং অনিতা সরকার।

সম্প্রতি আমেরিকার একটি জার্নাল ‘আমেরিকান কেমিক্যাল সোসাইটি- অ্যাপ্লায়েড মেটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা।সারা বিশ্বের কাছেই এই গবেষণা অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে বলে ধরে নেওয়াই যায়।এমন এক বিশেষ উপাদান বিশেষত একটি চুলের থেকেও কয়েক গুণ পাতলা একটি আস্তরণ তৈরি করা হয়েছে যা তারা লাগিয়ে দিচ্ছেন মাস্কের উপরে।এর নাম মলিবডেনাম ডাইসালফাইড। এতে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল, অ্যান্টিভাইরাল গুণাগুণ যা ১০০ থেকে ২০০ ন্যানোমিটারের কোনও ভাইরাস বা ব্যাকটিরিয়া এই আস্তরণের উপর চলে এলে নিমেষে তাকে মেরে ফেলতে পারে।মাস্কের উপর ঘাঁটি গড়ে তোলা কোভিড ১৯-কে মেরে ফেলার জন্য নিশ্চিন্ত হয়ে একাধিক বার ব্যবহার করা যেতে পারে এই মাস্ক। আবার সহজেই শুধুমাত্র রোদে ফেলে রেখে জীবাণুমুক্তও করে ফেলা যায়।এটি যেমন পরে শ্বাস নিতে অসুবিধা হয়না তেমনই ৬০ বার ধোয়ার পরেও এটি জীবাণু মারতে সক্ষম। এই উপাদান দিয়ে শুধু মাস্কই নয়, পিপিই-ও তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। সাধারণ মানুষ কিনতে পারবে সেরকম মূল্যেই এটি পাওয়া যাবে ।

আরও পড়ুন…নির্বাচনী প্রার্থীদের নাম মুছে লিখে দেওয়া হলো মাস্ক ব্যাবহার করুন করোনামুক্ত সমাজ গড়ুন

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top