
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,২৩ শে সেপ্টেম্বরঃ সাপের কামড়ে মৃত্যু বছর আঠাশের এক যুবকের। ঘটনাটি জামুড়িয়া থানার খাস কেন্দা নজরুল পল্লি এলাকায়। মৃত যুবকের নাম বোকা বাউরী।মৃতের ভাই সন্তোষ বাউরী বলেন, গতকাল রাত্রে ভাই ঘুমন্ত অবস্থায় চিৎকার করে বলে আমাকে কিছুতে কামড়িয়েছে। সন্তোষ বলেন সঙ্গে সঙ্গে সারা ঘর খোঁজার পর কিছু পাওয়া যায়নি। ঘরের বাইরে দেখতে পাই একটি সাপ। সাপটিকে দেখা মাত্রই মারা হয় বলে জানান। তার পর থেকে বোকা বার বার বমি করতে থাকে। রাত্রে কোন ডাক্তার খান খুলো থাকবে না ভেবে তারা তাঁকে ঘরেই রাখে। আজ সকালে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।


















