নিজস্ব সংবাদদাতা,মালদা, ৪ ঠা মার্চ : মালদহের গাজোল থেকে সাপের বিষ ভর্তি জার সহ এক ব্যক্তি কে আটক করল বনদপ্তর। রবিবার বনদপ্তর এবং বিএসএফের যৌথ তল্লাশি অভিযানের সময় গাজোলের কাছে ৩৪ নং জাতীয় সড়কের ওপর টোল-প্লাজাতে মহঃ ইসমাইল(৩২)নামে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ এবং বনদপ্তর। তার কাছ থেকে একটি সাপের বিষ ভর্তি জার উদ্ধার হয়। ওজন প্রায় দেড় কেজি। আনুমানিক বাজার মূল্য ৬০লক্ষ টাকা। ধৃত মহঃইমাইলের বাড়ি মালদহের পুখুরিয়া থানার উত্তর মহারাজ পুর গ্রামে। আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হবে। 
সাপের বিষ ভর্তি জার সহ এক ব্যক্তি কে আটক করল বনদপ্তর
সাপের বিষ ভর্তি জার সহ এক ব্যক্তি কে আটক করল বনদপ্তর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















