উত্তর ২৪পরগণা:- ফের কুসংস্কারের ছায়া দেগঙ্গায়,সাপে কামড়ানো যুবককে হাসপাতালে না নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা ওঝার কাছে ঝাঁড়ফুক, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা।

চিকিৎসকের দাবি আগে আনলে বাঁচানো সম্ভব হতো যুবককে। ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায়। মৃত যুবকের নাম সমীর পাঁড়ুই(৪০)। গতকাল রাতে সে সে বিলে মাছ ধরার সময় বিষাক্ত সাপ কামড়ায় বলে অভিযোগ। তারপর হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার বাড়ি চলে ঝাড়ফুঁক।



















