সামনেই দীপাবলী,বাজি তৈরিতে ব্যস্ত বাজি শ্রমিকরা

সামনেই দীপাবলী,বাজি তৈরিতে ব্যস্ত বাজি শ্রমিকরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা:সামনেই দীপাবলী উৎসব। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর তারপর আলোর রোশনাই এ সেজে উঠবে গোটা পশ্চিমবঙ্গ। তারই প্রস্তুতিস্বরূপ বাজি তৈরিতে ব্যস্ত বাজি শ্রমিকরা। পশ্চিমবঙ্গের যত বাজি বাজার আছে তার মধ্যে অন্যতম হলো দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চিংড়ি পোতা বাজি বাজার। এই বাজি বাজারের বিভিন্ন রংয়ের ফুলঝুরি চরকা ও আরো অন্যান্য আতশবাজি সহ বিভিন্ন বাজি তৈরি করা হয়। আতশবাজি শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়ী সমিতির সম্পাদক শুকদেব নস্কর জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর পাইকারি বাজার একটু ভালো কিন্তু খুচরো বাজার আশানুরূপ হচ্ছে না। আমাদের এই আতশবাজি পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য এ রপ্তানি করে থাকি। যেমন, ঝাড়খন্ড, উড়িষ্যা ও বিহারের মতো রাজ্য এ আমাদের এই আতশবাজি রপ্তানি করা হয়।প্রশাসনিক দিক থেকে আমরা সব রকম সাহায্য পাচ্ছি। যেমন মাইকে প্রচার, ভিড় এড়ানোর জন্য ব্যবস্থা ও পূজার দিন ফায়ার বিগেটের ও ব্যবস্থা থাকছে এই বাজি বাজারে বাজি কিনতে আসলে আপনি প্লাস্টিক ব্যাগ দেখতে পাবেন না দেখবেন রাস্তার ধারে কাপরের ব্যাগের একাধিক দোকান করা হয়েছে সস্তায় ভালো আতশবাজি কিনতে হলে আপনাকে আসতেই হবে মহেশতলার চিংড়ি পোতা বাজি বাজারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top