নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ১লা এপ্রিল : মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মোট দশ লক্ষ টাকা জাল নোট সহ একজন বাংলাদেশী সহ পাঁচজন কে গ্রেফতার করল পুলিশ। সামসেরগঞ্জ থানার পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাল নোট সহ গ্রেফতার পাঁচজন কে গ্রেফতার করে । মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সোমবার সাংবাদিক বৈঠকে শ্রী মুকেশ কুমার জানান,
বাংলাদেশ থেকে মালদহ বৈষ্ণবনগরে এই জাল নোট পাচার করছিল এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই দশ লক্ষ টাকা জাল নোট সহ গ্রেফতার করা হয় মোট পাচজনকে। ধৃতদের মধ্যে চারজন ভারতীয় ও একজন বাংলাদেশী রয়েছে। সামসেরগঞ্জ থানার আশারুল সেখ তার কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা, ফটিক সেখের কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা, ও মালদহ বৈষ্ণবনগরের বাসিন্দা মোদাসের আলি কাছ থেকে দুই লক্ষ আশি হাজার টাকা, রাহুল সেখের কাছ থেকে তিন লক্ষ কুরি হাজার টাকা ও বাংলাদেশের চাপাইনবাবাগঞ্জ জেলার গোমাসাতপুর বাসিন্দা রবিউল ইসলাম কাছ থেকে এক লক্ষ টাকা জাল নোট উদ্ধার করা হয়। মোট এই দশ লক্ষ টাকা সহ পাঁচজন কে গ্রেফতার করা হয় এবং সোমবার আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হয় বলে পুলিশ জানিয়েছে।
সামসেরগঞ্জে দশ লক্ষ টাকার জাল নোট সহ একজন বাংলাদেশী সহ পাঁচজন গ্রেফতার
সামসেরগঞ্জে দশ লক্ষ টাকার জাল নোট সহ একজন বাংলাদেশী সহ পাঁচজন গ্রেফতার
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















